Monday, April 6, 2026

ফের মিটু ঝড় বলিউডে, সরব ওয়েবসিরিজ খ্যাত অভিনেত্রী

Date:

Share post:

আবারও মিটু -র ঝড় বলিউডে। এবার ওয়েবসিরিজ নির্মাতার বিরুদ্ধে অভিযোগ আনলেন অভিনেত্রী মানবী গাগরু। ফোর মোর শটস প্লিজ, টিভিএফ ট্রিপলিং ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেত্রী। তাঁর অভিযোগ, “বছর খানেক আগে ফোনে এক ব্যক্তি ওয়েবসিরিজের কাজ করার প্রস্তাব দেন। যে বাজেট অফার করা হয় তা অনেক কম। বাজেট বাড়াতে বলায় আমাকে বলা হয় কম্প্রোমাইজ করতে হবে। ”

এই কথা শুনে মানবী প্রথমে ঘাবড়ে যান। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার হুমকি মানবী। মিটু নিয়ে এত কাণ্ডের পর তাঁর সঙ্গে এই রকম ঘটনা ঘটতে পারে ভাবতেই পারেননি অভিনেত্রী। প্রায় এক বছর পর তিনি এই কথা প্রকাশ্যে আনেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...