Sunday, June 28, 2026

দল বেঁধে বাজার নয়, টহল দেবে সশস্ত্র পুলিশ : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

লকডাউন অগ্রাহ্য করে দল বেঁধে বাজারে যাওয়া যাবে না। কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিশেষ করে যেসব জায়গাগুলি রেড জোন ঘোষণা করা হয়েছে, সেখান থেকে বাইরের কাউকে ঢুকতে দেওয়া বা বেরতে দেওয়া হবে না। একই সঙ্গে সেই অঞ্চলে বাজারগুলিতে কড়া নজর দিতে হবে। প্রয়োজনে বাজার বন্ধ করে লোকের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। রেডজোনের বাজারে সশস্ত্র পুলিশ বাহিনীর টহলদারির কথা বলেন তিনি। “5 জনের বেশি বাজারে যাবেন না”- রাজ্যবাসীর কাছে এই আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে নাম না করে তিনি বলেন, বিরোধীদলের অনেকেই আধাসামরিক বাহিনী নামানোর সুপারিশ করছে। আবার তারাই ত্রাণ দেওয়ার নামে সাংসদদের নিয়ে ভিড় জমাচ্ছে। করোনা পরিস্থিতিতে এই ধরনের রাজনৈতিক দ্বিচারিতার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...