Sunday, April 5, 2026

করোনার জেরে ঘা খাওয়া আর্থিক পরিস্থিতির ভয়াবহ ছবি উঠে এলো সমীক্ষায়

Date:

Share post:

করোনাভাইরাসের জেরে লকডাউন আর হটস্পট৷ গোটা দেশ স্তব্ধ৷ ছোট,মাঝারি, বৃহৎ, সব ধরনের শিল্প থমকে গিয়েছে৷ আরও করুন চিত্র অসংগঠিত শিল্পে এবং দৈনিক মজুরির ভিত্তিতে বিভিন্ন শিল্পে কর্মরতদের৷

এক হাহাকারের সমাজজীবন আমাদের জন্য অপেক্ষা করছে৷ আজ বা কাল, একটা সময়, নিশ্চিতভাবেই এই করোনাভাইরাস নতজানু হয়ে সরে যাবে৷ কিন্তু রেখে যাবে এক দগদগে ঘা৷ দেশ বা রাজ্যের আর্থিক মেরুদণ্ডে এই করোনা এমন ঘা দিয়ে চলেছে, যার আদৌ কোনও চিকিৎসা আছে কিনা, তা ভাবার সময় দুয়ারে দাঁড়িয়ে৷

নগর জীবনের সঙ্গে গ্রামীণ ক্ষেত্রে কোনও তফাত নেই৷ শহুরে সমাজের অটো চালক, রিক্সা-ভ্যান-ঠেলাচালক অথবা বাড়ি-বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রী পড়ানো টিউটর অথবা গ্রামীণ ক্ষেত্রের কৃষি শ্রমিক, তাঁত শিল্পী বা গ্রামে থেকে শহরে পরিচারিকার কাজ করতে আসেন যারা, আজ কোনও ফারাক নেই তাঁদের অসহায়তার৷ দলে দলে আজ নিজেদের দীর্ঘদিনের পেশা ছেড়ে অন্য পথের সন্ধান করছেন৷ অনেকে ভিন্নপথে দু’পয়সা উপার্জনের পথে ইতিমধ্যেই নেমে পড়েছেন৷ এদের ভবিষ্যৎ কী? এই অসম যুদ্ধ চালিয়ে আদৌ কি নিজেদের অস্তিত্ব টিঁকিয়ে রাখতে পারবেন ?

বিশিষ্ট সমীক্ষক তথা অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী নতুন এই ভাবনার দুনিয়ায় প্রবেশ করেছেন৷ বিস্তৃত সমীক্ষা চালিয়ে এক অন্ধকার-ছবি তুলে ধরেছেন৷ তিনি দেখিয়েছেন, পুরোনো কাজ তথা কাজের সঙ্গে যুক্তদের সাম্প্রতিক অবস্থা কেমন, কীভাবে তারা দলে দলে নতুন কাজের সন্ধানে মরিয়া৷
একবার নজর দেওয়া যাক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী’র সমীক্ষালব্ধ তথ্যসমূহের দিকে, যে তথ্য কানাগলিতে ঢুকে পড়া দেশের চরমতম আর্থিক মন্দার ছবিটাই সামনে এনে দিয়েছে ৷

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...