Wednesday, June 24, 2026

রাতভর বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ, মঙ্গলেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

রাতভর বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতা ও আশপাশের অঞ্চলে মধ্যরাতের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। সোমবার সন্ধে থেকে রাতভর চলা ঝড়-বৃষ্টিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একধাক্কায় নেমেছে বেশ কিছুটা। সোমবার সন্ধে থেকে বৃষ্টির দাপটে শহর ও শহরতলির কয়েকটি জায়গায় জল জমেছে গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। কিন্তু লকডাউন থাকায় যানজটের কোনও সমস্যা দেখা দেয়নি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, মঙ্গলবারও চলবে ঝড়বৃষ্টি। কমবে তাপমাত্রাও। মঙ্গলবার সকাল থেকেই মহানগরীর আকাশের মুখ ভার। কলকাতা-সহ হাওড়া, হুগলি, নদিয়া, দুই চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং দুই মেদিনীপুরে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বেশ কিছু জায়গায় এদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...