Monday, April 6, 2026

লকডাউন শিথিল হলে পরিস্থিতি হবে ভয়াবহ! জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Date:

Share post:

দেশ জুড়ে দ্বিতীয় দফায় চলছে লকডাউন। যার মেয়াদ শেষ হবে ৩ মে। লকডাউন শিথিল হলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে মত বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের মতে, ভারতের পরিস্থিতি খারাপ হলে ১৯ মে নাগাদ মৃতের সংখ্যা পৌঁছে যেতে পারে ৩৮,২২০তে।আক্রান্তের সংখ্যা পৌঁছে যেতে পারে ৩০ লক্ষে। সেক্ষেত্রে ৭৬ হাজারের বেশি আইসিইউ বেডের প্রয়োজন হতে পারে হাসপাতালগুলিতে।

দেশে তৈরি হয়েছে স্ট্যাটিস্টিকাল মডেল। যার নাম কোভিড ১৯ মেড ইনভেন্টরি। এই মডেল তৈরি করেছে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, আইআইটি বম্বে, আর্মড ফোর্সের মেডিক্যাল কলেজ পুনে। এই কাজে ষুক্ত রয়েছেন ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসর কে বিজয়রাঘবন।

আক্রান্ত ও মৃত্যুর সম্ভাব্য সংখ্যা গণনা করা হয়েছে, ইতালি ও আমেরিকার নিরিখে তৈরি করা হয়েছে। গবেষণায় ৪ সপ্তাহের মৃত্যুর সম্ভাব্য সংখ্যা তুলে ধরা হয়েছে। সেখানে দেখানো হয়েছে ২৮ এপ্রিল নাগাদ মৃতের সংখ্যা ১০১২। ধাপে ধাপে সংখ্যাটা বাড়তে বাড়তে ১৯ মে পৌঁছে যেতে পারে ৩৮ হাজার ২২০ তে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...