Saturday, June 13, 2026

এবার সাংবাদিক-চিত্রসাংবাদিকদের করোনার পরীক্ষার ব্যবস্থা করলো রাজ্য সরকার

Date:

Share post:

কলকাতায় যেসব সাংবাদিক ও চিত্রসাংবাদিক অকুস্থলে (করোনা হাসপাতাল এবং বিভিন্ন সংবেদিনশীল এলাকায়) গিয়ে খবর ও ছবি সংগ্রহ করছেন প্রেস ক্লাব কলকাতা তাদের কোভিড-১৯ সংক্রমনের লালারস পরীক্ষার ব্যবস্থা করেছে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রতিদিন দুপুর ১২টায় ১৫ জন করে সাংবাদিক ও চিত্র সাংবাদিকের লালারসের নমুনা সংগ্রহ করা হবে।

জানানো হয়েছে, সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের তাদের নিজ নিজ সংস্থার থেকে স্বাক্ষরিত একটি তালিকা প্রেস ক্লাবে pressclubkolkata@gmail.com এই ই-মেইলে পাঠাতে অনুরোধ করা হয়েছে। তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর ও ইমেইল দিতে হবে। ফ্রিলান্স সাংবাদিকরা নিজেরাই দরখাস্ত করবেন।

প্রত্যেককে আধার কার্ড নিয়ে যেতে হবে বা নিজের আধার নম্বর উল্লেখ করতে হবে। রিপোর্ট পেতে দু/তিন দিন লাগবে। এবং রাজ্য স্বাস্থ্য ভবন মারফত প্রেস ক্লাবে রিপোর্ট আসবে। যদি সংক্রমণ পাওয়া যায়, তাহলে জানিয়ে দেওয়া হবে।

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...