Tuesday, March 24, 2026

লকডাউন পর্বে কলকাতা পুলিশের ভূমিকাকে কুর্নিশ সৌরভের, পাল্টা ধন্যবাদ নগরপালের!

Date:

Share post:

করোনা যুদ্ধে কলকাতা পুলিশের অনবদ্য ভূমিকা সম্প্রতি গোটা বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। আমেরিকার বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস তাদের আর্টিকালে কলকাতা পুলিশের ছবি-সহ সংবাদ প্রকাশ করেছিল। তাদের দাবি ছিল, করোনা মোকাবিলায় কলকাতা পুলিশের কাজ দেখে সকলের শেখা উচিত।

এবার লকডাউনে অত্যন্ত তৎপর কলকাতা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ তাঁর টুইটে লেখেন, “এই সঙ্কটে দুর্দান্ত পরিষেবা দেওয়ার জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ। জানাই”।

পাল্টা টুইট করে সৌরভকে ধন্যবাদ জানান কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি লেখেন, “কলকাতা পুলিশকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তাঁর এই টুইট কলকাতা পুলিশ বাহিনীকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...