Saturday, April 4, 2026

এবার বাড়িতে বাড়িতে পৌঁছাবে নগদ টাকা, অভিনব ব্যবস্থা দেশেরই এক রাজ্যে

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লক ডাউন। এই অবস্থায় খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে সব রাজ্যই। তা এই লকডাউন পরিস্থিতিতে মানুষের হাতে যাতে নগদ অর্থের টান না পড়ে তার ব্যাবস্থা নিল হরিয়ানা সরকার। বাড়িতে বাড়িতে নগদ অর্থ পৌঁছে দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

হরিয়ানা সরকারের তরফে খোলা হয়েছে নতুন একটি পোর্টাল। যেখান থেকে প্রয়োজনীয় অর্থের জন্য মানুষজন বুকিং করতে পারবেন। আর সেই মত অর্থ তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। এই পদক্ষেপের ফলে সাধারণের নগদ অর্থ জনিত সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে বলে মনে করছেন অনেকে। যারা এই সুবিধা নিতে চাইবেন তাদের bankslot.haryana.gov.in এই ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। এই পোর্টালে গিয়ে মানুষদের ‘cash delivery at home postal’ ‘bank service’ এই অপশনে ক্লিক করতে হবে। তবে যাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে তারাই এই সুবিধা পাবেন। এই সুবিধা নেওয়ার জন্য প্রাথমিক কিছু তথ্য গ্রাহকদের দিতে হবে।

সব তথ্য দেওয়া হয়ে গেলে apply বাটনে ক্লিক করতে হবে। তবে কেবলমাত্র এক হাজার থেকে দশ হাজার টাকাই এই সুবিধার মাধ্যমে নেওয়া যাবে। গ্রাহকরা এই সীমার মধ্যে যতবার খুশি টাকা নিজের বাড়ির সামনে নিতে পারবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...