Thursday, March 19, 2026

মানব সভ্যতাকে বাঁচাতে করোনা ভ্যাকসিন পরীক্ষায় নিজের দেহদান করতে চান দুর্গাপুরের শিক্ষক

Date:

Share post:

মারণ ভাইরাস করোনার গ্রাসে গোটা বিশ্ব। কবে আবিষ্কার হবে এই নরখাদক ভাইরাসের ভ্যাকসিন বা ঔষধ? এই মহামারির হাত থেকে কবে উদ্ধার পাবে মানব সভ্যতা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

এদিকে করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। কিন্তু কতদিনই বা লকডাউন করে রক্ষা করা যাবে সমগ্র দেশবাসীকে, তাই প্রয়োজন রোগ নিরাময়ী ঔষধ। দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধ আবিস্কারের চেষ্টা, ঔষধ হোক ব ভ্যাকসিন, তা তৈরি করার পর পরীক্ষার জন্য মানুষের শরীরে প্রয়োগ করে দেখা জরুরি তা কতটা কার্যকর।

কিন্ত করোনা ভাইরাসের মতো মারন রোগের ঔষধ বা ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা কীভাবে করা হবে, এই পরিস্থিতিতে করোনার ঔষধ সংক্রান্ত বিভিন্ন তথ্য পরীক্ষার জন্য মানব কল্যাণে নিজের শরীর দানের জন্য আবেদন করেছেন দুর্গাপুরের বাসিন্দা শিক্ষক চিরঞ্জিৎ ধীবর । তিনি আর এস এস প্রভাবিত শিক্ষক সংগঠন “বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ”-এর রাজ্য কমিটির সদস্য ।

এর আগে গোটা দেশের মধ্যে উত্তর প্রদেশের দু’জন ব্যক্তির পর তৃতীয় ব্যক্তি হিসাবে এবং পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি হিসাবে এগিয়ে এলেন তিনি। চিরঞ্জিৎবাবু ই-মেলের মাধ্যমে দুর্গাপুর মহকুমা শাসক , পশ্চিম বর্ধমান জেলাশাসককে  এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিকিৎসা শাস্ত্রের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে ইতিমধ্যেই এই আবেদন করেন ।

তাঁর এই মহৎ সিদ্ধান্ত সমগ্র বঙ্গবাসি ও দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীর কাছে এক অপরিসীম সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছে।

spot_img

Related articles

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...