Monday, April 6, 2026

বাঙ্গুরে এবার ‘ভার্চুয়াল ভিজিটিং আওয়ার’, বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারবেন রোগীরা

Date:

Share post:

করোনা-আক্রান্ত রোগীরা যাতে মানসিক জোর হারিয়ে না ফেলেন,সেজন্য “ভার্চুয়াল ভিজিটিং আওয়ার” চালু করল এমআর বাঙুর হাসপাতাল। জানা গিয়েছে, প্রতিদিন বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে সব করোনা রোগীকে বাড়ির লোকের সঙ্গে ভিডিও কল-এর মাধ্যমে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

ভিজিটিং আওয়ার্সে ডাক্তার বা নার্সদের স্মার্টফোনের মাধ্যমে পরিবারের লোকেদের সঙ্গে ভিডিও -কল করতে পারবেন করোনা আক্রান্তরা। বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারলে এবং তাঁদের দেখলে করোনা আক্রান্তরা মনের জোর ফিরে পাবেন বলেই আশা করা হচ্ছে। এই প্রথম রাজ্যের কোনও সরকারি হাসপাতালে এই পরিষেবা চালু হল৷ এতদিন করোনা আক্রান্ত হওয়ায় বাড়ির লোকেরা দেখা করতে পারতেন না হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সঙ্গে।
গত সপ্তাহে সল্টলেক আমরিতে এই পরিষেবা শুরু হয়েছে। জানা গিয়েছে, আইসোলেশন ওয়ার্ডে ট্যাব রাখার ব্যবস্থা করা হবে৷
কিছুদিন আগে রাজ্যের স্বাস্থ্য দফতর এক নির্দেশিকায় বলেছিলো, আইসোলেশন ওয়ার্ডে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...