Wednesday, June 10, 2026

শিশু মনের ক্যানভাসে করোনাসুর বধ! পৌঁছে যাবে ভিন দেশে

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন। বন্ধ স্কুল। বন্ধ পার্ক-খেলার মাঠ। শিশু মনে পড়ছে বিরূপ প্রভাব। ছোট ছোট ছেলে মেয়েরা একটু আঁকতে চায়। সারাদিন মোবাইল টিভি দেখে দেখে তারা বোর। ঘরের বাইরে বেরোনোর উপায় নেই। স্কুল নেই। ড্রইং খাতার পাতা শেষ। রং শেষ। দোকান বন্ধ। বড়দের বললে বলছে চাল ডাল জোটাতে পাগল অবস্থা তার ওপর আবার আঁকার জিনিস!

শৈশবের লকডাউন কাটাতে হাজির মেঘদূত। যে গাড়ি করে জয়দীপ মুখার্জি ও তাঁর স্ত্রী সগুনা মুখার্জি সোনাগাছি থেকে সুন্দরবন ছুটে যান তাদের বাহন মেঘদূত করে। শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে পৌঁছে দিচ্ছেন ত্রাণ নিয়ে নিয়মিত ভাবে। কখনও পুলিশকে সহযোগিতায় কখনও আবার কলকাতার দুর্গাপুজো ছোট থেকে বড় ক্লাবের অনুরোধে।

জয়দীপবাবু পেশায় পর্যটন অধিকর্তা। কবে এই নিজের ব্যবসা ঠিক হবে তা জানা নেই । পাশাপাশি পুজো পর্যটনের কাজ করেন। আমেরিকা, ইতালি, ব্রিটেন, স্পেন, ফ্রান্স সব দেশের মানুষকে কলকাতার পুজো দেখান। এই দুর্দিনে কুমোরটুলিকে ভুলবেন কী করে। শৈশবের লকডাউনের বাজারে তারা শিশু মনের ক্যানভাস তুলে দিচ্ছেন।

থিম করোনাসুর বধ। মেঘদূত যা পৌঁছে দেবে ইতালি-ফ্রান্স-আমেরিকা-চিন-লন্ডন-স্পেন-জার্মানিতে।

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...