Wednesday, June 24, 2026

কেন মোদিকে টুইটারে আনফলো? ব্যাখ্যা দিল আমেরিকা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে আনফলো করেছে হোয়াইট হাউস। কেন এই আচরণ তার ব্যাখ্যা দিলেন আমেরিকার এক শীর্ষস্থানীয় সরকারি অফিসার। ভারতের সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নিয়ম মেনেই এই কাজ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস শুধুমাত্র তাঁর সফর কালে আয়োজক দেশের রাষ্ট্র প্রধানদের ফলো করে। সফর শেষ হওয়ার পর সময় মতো আনফলো করে দেওয়া হয়।

আমেরিকার ওই আধিকারিক আরও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বিদেশ সফরের সময় আয়োজক দেশের শীর্ষ নেতাদের টুইটার অ্যাকাউন্ট ফলো করে থাকেন। তবে তা অল্প সময়ের জন্য। যার উদ্দেশ্য সংশ্লিষ্ট দেশ কী প্রতিক্রিয়া দিচ্ছে তা জানা এবং নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে রি টুইট করা।

প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারির শেষে ভারতে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই আধিকারিক বলেন, “সেই সময় থেকে রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর অফিস, আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূতের অফিস, ভারতে মার্কিন রাষ্ট্রদূতের অফিস ও ভারতে মার্কিন রাষ্ট্রদূত কেন জাস্টারের অ্যাকাউন্ট ফলো করা শুরু করে হোয়াইট হাউস।”

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...