Sunday, June 14, 2026

ভিডিও কলিংয়ে পরিবারের লোকদের সঙ্গে কথা বলছেন বাঙুরের কোভিড রোগীরা

Date:

Share post:

সম্প্রতি রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। যা নিয়ে প্রবল বিতর্কও দানা বেঁধেছে। তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা।

সেই ব্যবস্থার অঙ্গ হিসেবে কলকাতার বাঙুর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে পরিবারের লোকেদের কিছুক্ষণ কথা বলিয়ে দিতে এবার ভিডিও কলিংয়ের ব্যবস্থা চালু করা হলো। বাঙুর হাসপাতাল এবং বাঙুর সুপার স্পেশসালিটি হাসপাতাল এই দুই কোভিড হাসপাতালের রোগীরা একটি নির্ধারিত সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলতে পারছেন। প্রসঙ্গত, সল্টলেক আমরি কোভিড হাসপাতাল এই পদ্ধতি প্রথম চালু করে। এবার বাঙুরেও চালু হল সেই পদ্ধতি।

হাসপাতাল সূত্রে খবর, দুটি পর্যায়ে এই কথা বলার সময় ঠিক করা হয়েছে। দুপুর ৩-৫টা এবং অন্যটি হল বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা। এই ব্যবস্থার জন্য চারটি ট্যাব কিনেছে বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষ। দুটি ট্যাব মূল ভবনের রোগীদের জন্য এবং অন্য দুটি সুপার স্পেশালিটি ভবনের রোগীদের জন্য।

Related articles

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...