Wednesday, June 17, 2026

৪জি নিয়ে ফের সংশয়ে বিএসএনএল

Date:

Share post:

একাধিক বেসরকারি সংস্থা ৪জি সংযোগ চালু করেছে। বহু বছর ধরে সেই পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। অথচ বিএসএনএল পারেনি সেই পরিষেবা চালু করতে পারেনি।

৪জি চালুর জন্য স্পেকট্রাম বরাদ্দের দাবি জানিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির কর্মীরাও। কিন্তু সেই পরিষেবা পেতে আরও দেরি হওয়ার আশঙ্কা তৈরি হল।

গত অক্টোবরে বিএসএনএল ও এমটিএনএলের ৪জি পরিষেবা চালুর জন্য স্পেকট্রাম দেওয়ার আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই প্রায় ৯০০০ কোটি টাকার আন্তর্জাতিক দরপত্র চেয়েছে বিএসএনএল। তবে এক্ষেত্রে তৈরি হয়েছে আশঙ্কা। টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিস প্রোমোশন কাউন্সিলের অভিযোগ, দরপত্র দেওয়ার ক্ষেত্রে যে সব শর্ত দেওয়া হয়েছে, তাতে দেশীয় সংস্থাকে বঞ্চিত করে বিদেশিদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা স্পষ্ট। দেশীয় যন্ত্রাংশ সংস্থাকে প্রাধান্য দেওয়ার সরকারি নির্দেশ অমান্য করা হচ্ছে। যার জেরে সেই প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতর।

এদিকে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের অভিযোগ এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বারবার বাধা তৈরি করা হচ্ছে। কর্মীদের বক্তব্য, একাধিক বেসরকারি সংস্থা আন্তর্জাতিক মানের যন্ত্রাংশ এনেই ভারতে পরিষেবা দিচ্ছে। অথচ বিএসএনএল-কে যন্ত্রাংশ জোগানের বরাত বিদেশি সংস্থা পেলে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হওয়ার প্রশ্ন উঠছে।

Related articles

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...