Friday, June 12, 2026

BREAKING : জল্পনার অবসান, কলকাতা পুরসভা চালাবে প্রশাসকমণ্ডলী, বিদায়ী মেয়র চেয়ারপার্সন

Date:

Share post:

সব জল্পনার অবসান। আনুষ্ঠানিকভাবে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ার পার্সন নিযুক্ত করা হল বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। বিশেষ আইন “রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট” প্রয়োগ করে ফিরহাদ হাকিমকেই মুখ্য প্রশাসক করা হলো। তাঁকে পুরসভার কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়। আজ, বুধবার রাজ্য নগর উন্নয়ন দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়।

কলকাতা পুরসভার জন্য মোট ১৪ জনের একটি “বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর” বা প্রশাসক মণ্ডলী গঠন করেছে নবান্ন। মেয়র ফিরহাদ হাকিম-সহ ডেপুটি মেয়র অতীন ঘোষ ও বর্তমান তৃণমূল বোর্ডের সমস্ত মেয়র পারিষদরাই রয়েছেন সেই বোর্ডে। ফিরহাদ হাকিমকে সেই বোর্ডের চেয়ার পার্সন করা হয়েছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী-সুপ্রাচীন কলকাতা পুরসভার ইতিহাস বদলে দিয়েছে মারণ ভাইরাস কোভিড-১৯। করোনার জেরে সঠিক সময়ে নির্বাচন না হওয়ার দরুণ কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। আগামী ৮ মে থেকে মেয়র ফিরহাদ হাকিম থেকে প্রশাসক ফিরহাদ হাকিমের অধীনে চলে যাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন।

আগামী ৭ মে মেয়র হিসেবে মেয়াদ ফুরাবে ফিরহাদ হাকিম এবং তৃণমূল পরিচালিত বর্তমান পুরবোর্ডের। তারপরই প্রশাসকের মাধ্যমে পুরসভার কাজকর্ম পরিচালিত হবে।

কলকাতা পুরসভার আইন অনুযায়ী প্রশাসক বসানো যায় না। কিন্তু করোনা সঙ্কটের এই কঠিন পরিস্থিতির মধ্যে কাজ চালাতে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর পথেই হাঁটতে হল রাজ্য সরকারকে। যেখানে প্রশাসকের দায়িত্ব নেবেন বিদায়ী মেয়র। অর্থাৎ, সবকিছুই আগের মতোই চলবে, শুধু পদের পরিবর্তন হবে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...