Saturday, June 27, 2026

করোনা আক্রান্তের সন্ধান, রাজপুর সোনারপুর জুড়ে আতঙ্ক

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভায় ১৭ নং ওয়ার্ডে এক বাসিন্দার করোনা পজিটিভ ধরা পড়ায় ছড়িয়েছে আতঙ্ক । নন্দন কলোনি উপেন মিত্র রোডে, ডি ব্লকে ৬৭বছরের সন্ধ্যা চৌধুরী থাকেন ।
পারিবারিক সূত্রে জানানো হয়েছেে , পিয়ারলেস হাসপাতালে তাঁর ওপেন হার্ট  সার্জারি  হয় দিন পনেরো আগে। দুবার পিয়ারলেসে চেক করানোও হয়। গত রবিবার ৩ মে তার কিছু উপসর্গ দেখা দেওয়ায় ফের পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ‘আমরি’ মুকুন্দপুরে রেফার করে । আমরি হাসপাতাল তাঁকে পাঠিয়ে দেয় ‘আমরি’ সল্টলেকে। সেখানে তাঁর লালারসের নমুনা নিয়ে পরীক্ষা করা হয় । করোনা টেস্টের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই তাঁর পুত্র, পুত্রবধু ও দৌহিত্রকে হোম  কোয়ারেন্টাইনে  রাখা হয়েছে।
প্রতিবেশী শতাক্ষী চট্টোপাধ্যায় বলেন, দিদির দ্রুত আরোগ্য কামনা করছি। পরিবারের অন্য সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ হলেই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলব।
তিনি এবং অন্যান্য বাসিন্দারা দাবি তুলেছেন, অবিলম্বে পুরো এলাকা স্যানিটাইজেশনের ব্যবস্থা করুক প্রশাসন । না হলে করোনা ভাইরাস ছড়িয়ে পরতে পারে এলাকা জুড়ে । ওই ওয়ার্ডের কাউন্সিলর ইন্দুভূষণ ভট্টাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন । কোভিড- ১৯ আক্রান্ত সন্ধ্যাদেবীকে আইসোলেশনে রাখা হয়েছে । বাসিন্দাদের দাবি মেনে ইতিমধ্যেই এলাকায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছেে ।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...