Tuesday, June 23, 2026

আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যে সব দিক দেখে তবেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রসচিব

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে যে সব দিক রয়েছে, সেগুলি যথাযথভাবে বিবেচনা করে, তবেই সবুজসংকেত দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের দেওয়া চিঠি প্রসঙ্গে একথা জানান রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকার বাসিন্দারা বেশ কিছুটা আতঙ্কগ্রস্ত। সীমান্ত বাণিজ্য চালুর ক্ষেত্রে সেই বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পেট্রাপোল সহ রাজ্যের সবকটি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে দ্রুত পণ্য পরিবহন চালু করার অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বুধবার মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে জানিয়েছেন। দু দেশের সীমান্তেই অত্যাবশ্যকীয় পণ্যের অনেক ট্রাক অনুমতি না পেয়ে রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে আছে। সমস্যা তৈরির পাশাপাশি এই পরিস্থিতি সীমান্ত বাণিজ্য আইন লংঘন করছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন ভাল্লা। তবে সব ঠিক বিচার করেই আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য শুরু করার অনুমতি দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...