Monday, June 8, 2026

হোমিওপ্যাথি গবেষক ম্যাসিমোর পথেই হাঁটতে চান রাজ্যের চিকিৎসকরা?

Date:

Share post:

করোনা মোকাবিলায় প্রতিষেধক এবং ওষুধ নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে ভারতের হোমিওপ্যাথি চিকিৎসকরা ইতালির হোমিওপ্যাথি চিকিৎসক এবং গবেষক ম্যাসিমোর চিকিৎসা পদ্ধতিকে সামনে রেখে করোনা চিকিৎসায় এগিয়ে এসেছেন। ওই একই রাস্তায় হাঁটতে চাইছেন এরাজ্যের চিকিৎসকরাও। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই করোনা চিকিৎসার জন্য আয়ুশ প্রোটোকলে যুক্ত করেছে হোমিওপ্যাথিকে।

জানা গিয়েছে, মার্চ মাসে ম্যাসিমো ইতালির একটি কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে ৮৪ জনের উপর হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করেন। তারমধ্যে ৬৪ জন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। বাকিদের অবস্থা সঙ্কটজনক থাকলেও পরে তাঁরা সুস্থ হয়ে যান। ম্যাসিমো বলেন, অজানা রোগের বিরুদ্ধে লড়াই করতে গেলে প্রথমে উপসর্গগুলি বুঝতে হয়। তারপর সেই উপসর্গ অনুযায়ী ওষুধ বা প্রতিষেধক প্রয়োগ করতে হবে। তাঁর দেখানো পথেই মুম্বই, গুজরাত, চেন্নাই, রাজস্থান, উত্তরপ্রদেশের হোমিওপ্যাথি চিকিৎসকরা বিভিন্ন সরকারি কোভিড ১৯ সেন্টারে গিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল  করেছেন। তাতে সাড়া দিল সে বলে দাবি চিকিৎসকদের।

ম্যাসিমোর সঙ্গে কাজ করেছেন এরাজ্যের হোমিওপ্যাথি চিকিৎসক এবং হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ সৌগত ভট্টাচার্য। এ রাজ্যেও যাতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাজ করার সুযোগ দেওয়া হয় তা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন তিনি। তিনি বলেন, “করোনার প্রাথমিক উপসর্গ হালকা জ্বর, কাশি, শ্বাসকষ্ট। যা কমানোর ক্ষেত্রে প্রচুর ওষুধ আছে হোমিওপ্যাথিতে। উপসর্গের ভিত্তিতে চিকিৎসা করলে এই মারণ রোগকে অনেকটাই প্রতিহত করা যায়।ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এই কাজ শুরু করতে হবে।”

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...