Monday, April 6, 2026

Don’t miss.কাল শুক্রবার যে কী হবে! কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

সকাল আটটা থেকে প্রতিঘন্টায় বিস্ফোরক রঞ্জনদা।

রবীন্দ্রজয়ন্তী। লকডাউনে।
‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর নজিরবিহীন উদ্যোগ। পোর্টাল, ফেসবুক পেজ এবং ইউ টিউব চ্যানেলে।

বিষয় অবশ্যই রবীন্দ্রনাথ।
তবে কি না নতুন আঙ্গিকে। লকডাউনে কবিগুরু থেকে সুরা, সম্পর্ক কিছুই বাদ নেই। এতটুকু অসম্মান নয়। শ্রেষ্ঠ বাঙালিকে তাঁর রক্তমাংসের সত্তায় আবিষ্কার করে মহানতার প্রতি শ্রদ্ধার্ঘ্য।

সকাল আটটা, নটা, দশটা- এইভাবে রাত আটটা পর্যন্ত তেরো পর্বে রবীন্দ্রনাথকে উপস্থাপন।

দীর্ঘ গবেষণার সম্পদ উপহার দেবেন বিস্ফোরক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

যে তেরোটি ভাগে অনুষ্ঠানটি হবে বারোঘন্টা জুড়ে, তার বিষয়বস্তুর খসড়া রীতিমতো সাহসী ও বিতর্কিত। লকডাউনে ভিডিও প্রস্তুতকারীদের অনুরোধে তাঁদের সাহায্য করতে নোট লিখে দিতে হয়েছে রঞ্জনদাকেই।

এই তেরো পর্ব বিতর্কিত। কিন্তু এগুলি দীর্ঘ ও গভীর পড়াশুনোর ফল। রবীন্দ্রনাথকে আবিষ্কারের চেষ্টা বড় কম কথা নয়। এর প্রতিক্রিয়াও হয় নানারকম।

কিন্তু আমি জানি, রঞ্জনদা রবীন্দ্রপূজারী। রবীন্দ্রসাধক। কবিগুরুর গভীরতাকে স্পর্শ করতে তিনি ডুবুরি হয়ে এক বিরল অভিযাত্রী।

কাল ৮ মে ২০২০, শুক্রবার, রবীন্দ্রজয়ন্তীর দিন, ঘড়ি ধরে প্রতি ঘন্টায় দেখুন “এখন বিশ্ব বাংলা সংবাদ” ফেসবুক পেজ ও ইউ টিউব চ্যানেল।

রবীন্দ্রপ্রণামে এবার এক সাহসী নিবেদন ” প্রতি ঘন্টায় রঞ্জন।”

সঙ্গে দিলাম সম্পাদকমন্ডলীর অনুরোধে রঞ্জনদার পাঠানো বিষয়ের খসড়া, যে বিষয়ের অধীনে থাকবে ভিডিওগুলি।

চোখ বোলান।
তাহলেই বুঝবেন, কেন বলছি- কাল যে কী হবে !

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...