Friday, June 26, 2026

কলকাতা মেডিক্যাল কলেজ: পূর্ব ভারতের সর্বাধুনিক কোভিড হাসপাতাল

Date:

Share post:

পূর্ব ভারতের সর্বাধুনিক, সবচেয়ে বড় কোভিড হাসপাতাল হতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবারই টুইট করে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা মেডিক্যাল কলেজকে কোভিড হাসপাতাল করা হচ্ছে।

একনজরে দেখে নেওয়া যাক কী পরিকাঠামো রয়েছে সেই হাসপাতালে।

• বেড সংখ্যা মোট ১০০০

•সিসিইউ-এইচডিইউ-আইসিইউ-ভেন্টিলেশন মিলিয়ে ২০০টি বেড

•কোভিড 19 পজিটিভ সন্দেহ হলেই তাঁদের প্রথমে ভর্তি করা হবে গ্রিন বিল্ডিংয়ে

•পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ হলে রোগীকে পাঠানো হবে সুপার স্পেশালিটি ব্লকে।

•সেখানে থাকছে সিসিইউ, ভেন্টিলেশন, আইসিইউ-র ব্যবস্থা

•সুপার স্পেশালিটি ব্লকে দুটি তলায় অত্যাধুনিক পরিষেবার ব্যবস্থা হয়েছে

• দুটি তলার সব বেডে থাকছে হেপা ফিল্টার্স এবং নেগেটিভ প্রেসার ব্যবস্থা।

•এছাড়া গ্রিন বিল্ডিংয়ে রয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও ভেন্টিলেশন।

•কোনও করোনা আক্রান্তের যদি হার্ট-কার্ডিওলজি সংক্রান্ত সমস্যা হয়, তাহলে তাঁকে ডেভিড হেয়ার ব্লকের কার্ডিওথোরাসিক বিভাগ স্থানান্তরিত করা হবে। সেখানেও সিসিইউ রয়েছে।

•প্রয়োজনে করোনা রোগীদের চিকিৎসায় মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের এইচডিইউ বেড ব্যবহার করা হবে।

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজ্যের ৬৮তম কোভিড হাসপাতাল। বুধবার মুখ্যমন্ত্রীর ট্যুইটের পরেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ম্যারাথন বৈঠক। চিকিৎসক, বিভাগীয় প্রধান, ইন্টার্ন, হাউসস্টাফ, পিজিটি চিকিৎসকদের নিয়ে চলে আলোচনা। নোভেল করোনাভাইরাসে আক্রান্তদের নিয়ে চিকিৎসার অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসকদের নিয়ে কীভাবে কাজ করা যাবে, কী কী করা উচিত, আর কী কী করা উচিত নয়- সব বিষয় নিয়ে বৈঠকগুলিতে আলোচনা হয়।
এদিন সমস্ত বিভাগের চিকিৎসকদেরই আলোচনায় ডাকা হয়েছিল বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজি। সেমিনারে ছিলেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরাও। সব চিকিৎসককেই করোনা আক্রান্তদের চিকিৎসা করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...