Monday, June 15, 2026

করোনা পরিস্থিতি: নরেন্দ্র মোদির প্রশংসায় অমর্ত্য সেন!

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে অনেক উলটপুরাণ চোখে পড়ছে। তেমনই এক বিরল ঘটনা- নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। করোনা পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী অনেক রাষ্ট্রনেতার থেকেই এগিয়ে আছেন। তাঁর এই চিন্তা ভাবনা ভারতকে সাহায্য করছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্থনীতিবিদের মতে, দেশকে অর্থনৈতিক দিক থেকে ভালো জায়গায় ফেরানোটাই এখন চ্যালেঞ্জ।

সব সময় বিজেপি তথা নরেন্দ্র মোদির কঠোর সমালোচক হিসেবে পরিচিত অমর্ত্য সেন। নোট বন্দি থেকে শুরু করে মোদির যেকোনো অর্থনৈতিক পরিকল্পনার বরাবরই সমালোচনা করেছেন অমর্ত্য সেন। কিন্তু করোনা পরিস্থিতি মোকাবিলায় মোদির ভূমিকার প্রশংসায় অনেকেই অবাক। তবে মোদির দূরদৃষ্টির প্রশংসা করলেও নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্থনীতিবিদের মতে, অনেক দেশের রাষ্ট্রপ্রধানের থেকে করোনা সংকট আগে বুঝলেও, দেশের মানুষের জীবন-জীবিকার দিকটাও বেশি করে নজর দেওয়া উচিত ছিল কেন্দ্রীয় সরকারের।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...