Friday, June 19, 2026

স্প্যানিশ ফ্লু থেকে করোনা, যুদ্ধে জিতলেন ১০৭ বছরের বৃদ্ধা

Date:

Share post:

করোনাকে হারিয়ে যুদ্ধ জয় করলেন ১০৭ বছরের বৃদ্ধা। মারণ ভাইরাসের কোপ ভয়াবহ বিপদ ডেকে আনছে বয়স্কদের ক্ষেত্রে। এ বিষয়ে বারবার সতর্ক করেছেন চিকিৎসকরা। কিন্তু সেই মারণ ভাইরাসের কাছে মাথা নোয়ালেন না মেরিলি শাপিরো। শুধু করোনা নয়। মাত্র ৬ বছর বয়সে স্প্যানিশ ফ্লু- এর সঙ্গেও যুদ্ধে জিতে ফেরেন তিনি।

কিছুদিন আগে মেরিলি শাপিরোর দেহে করোনার লক্ষণ দেখা যায়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই কোভিড -১৯ পজিটিভ আসে। একটা সময় তাঁর অবস্থা এতটাই সংকটজনক হয়ে ওঠে যে হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ান বৃদ্ধা। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।

মাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পেরে খুশি তাঁর সন্তানরা। বৃদ্ধার মেয়ে জোয়ান শাপিরোর বলেন, “১৯১৪ স্প্যানিশ ফ্লু তে আক্রান্ত হন আমার মা। তখন বয়স ছিল মাত্র ৬ বছর। স্প্যানিশ ফ্লু-য়ের মত রোগকে জয় করেন সেই সময়। আবার করোনার কামড় থেকে সুস্থ হয়ে উঠলেন।”

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...