Thursday, June 25, 2026

আর্থিক বৃদ্ধির হার 0% নামবে ভারতে!

Date:

Share post:

ভারতের জন্য হতাশার খবর, নিরাশার খবর। আন্তর্জাতিক অর্থনৈতিক রেটিং সংস্থা মুডিজ তাদের পূর্বাভাসে বলেছে, ভারত মন্দা কাটিয়ে এক বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে। যদিও এই সংস্থারই অনুমান ২০২০-২১ আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার 0% নেমে আসবে। অর্থাৎ করোনা এবং লকডাউনের পর্বের কারণে ভারতের অর্থনীতি কার্যত প্রশ্নচিহ্নের সামনে দাঁড়াবে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক বর্তমান আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার ১.৯% হতে পারে বলে জানিয়েছে। যদিও অর্থনীতিবিদরা রিজার্ভ ব্যাংকের এই তথ্যকে দিবা স্বপ্ন বলেছেন। আর মুডিজ বলছে, 2022 সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে অন্তত৬.৫%। ফলে ভারতের ক্ষেত্রে একদিকে যেমন নিরাশার বিষয় রয়েছে, তেমনি আশার কথাও রয়েছে। ইতিমধ্যে কনস্ট্রাকশন ও উৎপাদন ইউনিটের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি রাজ্যের শিল্প চালু হয়েছে। উত্তরপ্রদেশ স্বাভাবিক হচ্ছে বোঝাতে রাম মন্দিরের কাজ শুরু করা হয়েছে। গাড়ি সংস্থাগুলিতে কাজ মোটামুটি শুরু হয়েছে। আগামী সপ্তাহে প্রতিটি জোনের স্টেটাস রিপোর্ট নেওয়া হবে। আর তার ভিত্তিতেই পদক্ষেপ করা হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের কথাই শোনা হবে। দেশের মধ্যে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ অস্থায়ীভাবে শ্রম আইনকে স্থগিত রেখেছে। তা কতখানি যুক্তিযুক্ত সে নিয়ে প্রশ্ন উঠেছে। কাজের সময় ৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা করা হয়েছে বহু ক্ষেত্রে। ফলে করোনা পরবর্তী সময়ে শিল্পজগতের চিত্রটা যে পাল্টাতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...