Sunday, June 14, 2026

বিজেপির কুৎসিত হ্যাশ ট্যাগ, পাল্টা হ্যাশ ট্যাগে পার্থ লিখলেন ”ভাট বকছে বিজেপি”

Date:

Share post:

করোনা সঙ্কটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘোর সঙ্কটে এবার শুরু হ্যাশ ট্যাগ লড়াই। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুরুটা করে বিজেপি। পাল্টা দেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে সব পোস্টে নতুন হ্যাশ ট্যাগ শুরু করেছে বিজেপি-” ভয় পেয়েছে মমতা।” সস্তা পাবলিসিটি পেতে গিয়ে গেরুয়া শিবিরের কুরুচিকর শ্লোগান। বিজেপির প্রায় সব নেতাদের টুইটে এটি দেখা যাচ্ছে।

তবে চুপ করে নেই শাসক পক্ষও। পার্থ চট্টোপাধ্যায় টুইটে লেখেন, “গঠনমূলক কাজের তো নামগন্ধ নেই, আছে খালি জাল খবর আর মিথ্যা অপপ্রচারে ভরসা”। ঠিক তার নিচেই তৃণমূল মহাসচিব হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, “ভাট বকছে বিজেপি”।

Related articles

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...