Monday, April 6, 2026

পুলিশের গুলিতে নিহত কবাডি খেলোয়াড় অরবিন্দজিৎ সিং

Date:

Share post:

পুলিশের গুলিতে নিহত হলেন কবাডি খেলোয়াড় অরবিন্দজিৎ সিং। বৃহস্পতিবার পাঞ্জাবের কাপুরথালায় ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, পুলিশ আধিকারিক পরমজিৎ সিং ও তার সহযোগী মঙ্গু জনা ছয়েক যুবকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এরপরই গুলি চালান ওই পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় কবাডি খেলোয়ারের। অরবিন্দজিতের বন্ধু পারদ্বীপও গুলিবিদ্ধ হয়ে আহত হন। অরবিন্দের বন্ধুরা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

অরবিন্দজিৎ ছিলেন ইংল্যান্ড, কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। কাপুরথালার এসএসপি সতিন্দর সিং বলেন, গাড়ি রাখা নিয়ে বাকবিতণ্ডা হয় পুলিশ আধিকারিকের সঙ্গে। এরপর ওই পুলিশ আধিকারিক কাবাডি খেলোয়াড়কে গুলি করেন। পরমজিৎ সিং ও মাঙ্গুর বিরুদ্ধে অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...