Sunday, April 5, 2026

এবার শর্ত সাপেক্ষে রক্তদান শিবির করার অনুমতি রাজ্য সরকারের

Date:

Share post:

এখন থেকে শর্ত সাপেক্ষে রক্তদান শিবির আয়োজন করার অনুমতি দিল রাজ্য সরকার। গরমে ক্রমশ বেড়ে চলা রক্তের চাহিদা পূরণের জন্য রক্তদান জারি রাখার কথা জানালো স্বাস্থ্য দফতর। আজ, বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবন এমনই নির্দেশ দিয়েছে।

নির্দেশনামায় বলা হয়েছে, এবার থেকে নিয়ম-বিধি মেনে রক্তদান শিবির আয়োজন করা যেতেই পারে। এক্ষেত্রে ৫০ জনের বেশি মানুষ রক্তদান করতে পারবেন না। শিবিরটি করতে হবে কোনও স্থায়ী জায়গায়। যেমন, কোনও ঘেরা বড় জায়গা, কমিউনিটি হল ইত্যাদি। অর্থাৎ, যেখানে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা সম্ভব।

তাছাড়া মোবাইল ভ্যান বা বাসেও রক্তদান শিবিরের আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে ওই ভ্যান বা বাসে ৪০ জনের বেশি মানুষ রক্তদান করতে পারবেন না। শিবিরে একসঙ্গে ৫ থেকে ৬ জনের বেশি মানুষ একসঙ্গে রক্ত দিতে পারবেন না। রক্তদান শিবিরে হাত ধোয়ার ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।

শুধু টসি নয়, বিদেশ বা ভিনরাজ্য থেকে কেউ ফিরলে তাঁর ফেরার দিন থেকে ৫৬ দিন পর্যন্ত রক্তদান করা যাবে না। করোনা রোগীর সংস্পর্শে এলে ২৮ দিন পর্যন্ত রক্তদান করা যাবে না। পরিযায়ীদের ক্ষেত্রেও ফেরার ২৮ দিন পর্যন্ত তাঁদের রক্ত নেওয়া যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ আছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...