Saturday, April 4, 2026

করোনার জের: ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে গুলাবো সিতাবো

Date:

Share post:

করোনা সংক্রমণ শুরু হতেই দৈনন্দিন জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে। এবার পাল্টে গেল সিনেমা দেখার ধরণ। এতদিন পর্যন্ত ঘরে বসে ওয়েব সিরিজ দেখার চল ছিল।এবার করোনার জেরে সরাসারি ওটিটি প্ল্যাটফর্ম, আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে গুলাবো সিতাবো।

এপ্রিল মাসে থিয়েটারে মুক্তির কথা ছিল গুলাবো সিতাবোর।কিন্তু করোনার জেরে অনির্দিষ্টাকালের জন্য পিছিয়ে যায় মুক্তি। তাই দেরি না করে সরাসরি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি হতে চলেছে এই ছবি। ১২ জুন থেকে ডিজিট্যাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে এই ছবির।

সুজিত সরকারের এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা। টুইট করে বিগ বি লেখেন, “১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি। এটা ২০২০। ৫১ বছর পেরিয়ে গিয়েছে। অনেক পরিবর্তন এবং অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এবার আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমাদের ছবি গুলাবো সিতাবো মুক্তি পাচ্ছে ডিজিট্যাল প্ল্যাটফর্মে। ১২ জুন আমাজন প্রাইমে প্রায় ২০০-র বেশি দেশে মুক্তি পাবে এই ছবি। আমি গর্বিত এমন একটা পরিবর্তনের অংশ হতে পেরে।”

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...