Sunday, June 21, 2026

সুবর্ণ জয়ন্তী বর্ষের আড়ম্বরকে দূরে সরিয়ে কুমোরটুলির শিল্পীদের পাশে এই বিখ্যাত দুর্গাপুজো কমিটি

Date:

Share post:

দক্ষিণ কলকাতার বেহালার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম এসএন রায় রোডের জিতেন্দ্র স্মৃতি সংঘের দুর্গাপুজো। এই পুজো এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। ক্লাবের ৫০তম বছরের এই পুজো উপলক্ষ্যে সকলের ইচ্ছে ছিল আচারে -আড়ম্বরে সেরার সেরা হয়ে ওঠার। কিন্তু বিশ্বগ্রাসী করোনার করাল থাবা সে আশায় বাধ সাধলো।

উৎসব আসবে, উৎসব যাবে। কিন্তু করোনা মহামারির গ্রাস থেকে মানব সভ্যতাকে বাঁচানো সকলের প্রাথমিক কর্তব্য হওয়া উচিত। তাই কালমাত্র বিলম্ব না করে সংগঠনের কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন, এ বছর দুর্গাপুজোর সমস্ত আড়ম্বরকে একত্রিত করে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবেন। করোনা যুদ্ধে দাঁড়াবেন রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ বাগ জানালেন, প্রথমেই তাঁদের পক্ষ থেকে ৫১ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়েছে। এরপর তাঁরা কুমারটুলির শিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যাঁদের ছাড়া দুর্গাপুজো প্রায় অসম্ভব, সেরকম ২০০ টি কুমোরটুলির শিল্পী ও তাঁদের পরিবারের হাতে ত্রাণ সামগ্রী-সহ আর্থিক সাহায্যের ব্যবস্থা করেন। পরবর্তীকালে দফায় দফায় স্থানীয় দুঃস্থ মানুষদের হাতে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন তাঁরা।

প্রদীপবাবু আরও জানান, দুর্গাপুজো এবারও তাঁরা করবেন, তবে করোনা জর্জরিত পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকা পুজোর আড়ম্বরের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...