Monday, April 6, 2026

“ত্রাণ দিয়ে ছবি তোলার রাজনীতি করি না”, ঘাটালে গিয়ে বললেন সাংসদ দেব

Date:

Share post:

লকডাউনের পর থেকেই তাঁকে নিজের লোকসভায় এলাকায় দেখা যায়নি। এনিয়ে বিরোধীরা বিস্তর কটাক্ষ করেছে। তার জবাব দিতেই ঘাটালে গিয়ে সাংবাদিক বৈঠক করলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তিনি জানান, এলাকার পরিস্থিতি নিয়ে তিনি ফোনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তাঁরাই বলেন, “আপনি যদি আসেন, তাহলে আমাদের পক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিড় সামলানো কঠিন হয়ে যাবে”। পরিস্থিতি বিবেচনা করেই সশরীরে হাজির হননি বলে জানান দেব। পাশাপাশি তিনি বলেন, কাউকে সামান্য ত্রাণ দিয়ে তার ছবি তোলার মতো রাজনীতি তিনি করেন না। তিনি সংবাদমাধ্যমে ত্রাণ বিলির ছবি দিতে চান না। তিনি জানান, এলাকার মানুষ যাতে নিরাপদে, থাকে সুস্থ থাকে, তাঁদের দরজায় যেন প্রশাসনিক সাহায্য সময় মতো পৌঁছে যায় সে বিষয়ে তিনি দূর থেকেই নজর রেখেছিলেন। অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্যই তিনি এলাকায় যাননি। কিন্তু সব সময় ফোনে খোঁজ-খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সবাইকে। এদিন দেবের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মানুষ ভুঁইয়া সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...