Friday, June 26, 2026

শিলিগুড়ি: বামেদের আপত্তিতে সিদ্ধান্ত বদল, তৃণমূলদের সরিয়ে নতুন প্রশাসকমণ্ডলী গঠন

Date:

Share post:

বামেদের আপত্তিতে অবশেষে মতবদল সরকারের। শিলিগুড়ি পুরসভার নতুন বিজ্ঞপ্তি জারি করে তৃণমূল কাউন্সিলরদের সরিয়ে বামেদের নিয়েই নতুন প্রশাসকমণ্ডলী গঠন। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হলেন অশোক ভট্টাচার্য। কাজের সুযোগ দেওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েও তিনি বলেন, “সরকারের অনৈতিক বিজ্ঞপ্তির বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল। তাই বাধ্য হয়েই সরকার বিজ্ঞপ্তি বদল করেছে”। এ বিষয়ে অশোককে কটাক্ষ করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি প্রশ্ন তোলেন, একদিনে জনমত তৈরি হয় কী করে? তিনি বলেন, তৃণমূল কাউন্সিলররা শিলিগুড়ির মানুষের স্বার্থে নিজে থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ, এই অসময়ে তাঁরা সংকীর্ণ রাজনীতি করতে চান না।

সোমবার থেকেই হয়ত প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব নেবেন অশোক ভট্টাচার্য।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...