Friday, June 26, 2026

বিশ্বকাপ ফাইনাল হওয়া ভারতের এই ঐতিহাসিক স্টেডিয়াম এখন কোয়ারেন্টাই সেন্টার

Date:

Share post:

যতদিন গড়াচ্ছে নরখাদক করোনা ভাইরাস ততই গ্রাস করছে মানব সভ্যতাকে। এর থেকে কবে মুক্তি কেউ জানে না। ব্যাতিক্রমী নয় আমাদের ভারতও। আর দেশের মধ্যে দাবানলের মতো ছড়িয়েছে করোনা ছড়িয়েছে মহারাষ্ট্রে। দেশের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত সেখানেই। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার। মৃত্যু হয়েছে হাজারেরও বেশি। পরিস্থিতি সামল দিতে কোনও উপায় বাদ রাখছে না মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্রে এখনও প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কোয়ারেন্টিন সেন্টার। তাই গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের(MCA)-এর কাছে বিশাল ওয়াংখেড়ে স্টেডিয়ামকে কোয়ারেন্টিন সেন্টার করার জন্য অনুরোধ করেছে। জানা যাচ্ছে, কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামকে ছেড়ে দিতে চলেছে MCA.

উল্লেখ্য, মুম্বইকে বলা হয় ক্রিকেটের শহর। আর ওয়াংখেড়ে স্টেডিয়াম তো স্বপ্নের মাঠ। কত ইতিহাসের সাক্ষী রয়েছে এই ওয়াংখেড়ে। গাভাস্কার-সচিনদের মতো কিংবদন্তি ক্রিকেটার উঠে এসেছে এই ওয়াংখেড়ে থেকেই। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এই স্টেডিয়ামেই। শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...