Monday, March 23, 2026

বিজেপি শাসিত রাজ্যে শ্রমিকদের উপর লাঠিচার্জ

Date:

Share post:

একদিকে বেসরকারিকরণের দরজা খুলে দিচ্ছে কেন্দ্র। অন্যদিকে নানা রকম ভাবে আঘাত নেমে আসছে পরিযায়ী শ্রমিকদের উপর। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন শ্রমিকদের কাজের অভাব হবে না। আর সেই পরিযায়ী শ্রমিকদের উপর লাঠিচার্জ করল বিজেপি শাসিত রাজ্যের পুলিশ।

ঘটনা হরিয়ানার যমুনাননগর এবং মধ্যপ্রদেশের রেওয়াতে। এই দুই রাজ্য বিজেপি শাসিত। পাঞ্জাবের চণ্ডীগড় থেকে আসা পরিযায়ী শ্রমিকরা যমুনাননগরে রাস্তার ওপর জড়ো হন। তাঁদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের জন্য কোনও খাবারের ব্যবস্থা করেনি প্রশাসন। প্রশাসনের কাছে তাঁরা খাবারের বন্দোবস্ত করার দাবি জানান। অভিযোগ, কোনও কথা না শুনেই লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ। অন্যদিকে খাবারের দাবিতে মোদির রাজ্যে গুজরাতে বিক্ষোভ দেখান পরিযায়ী শ্রমিকরা। রাজকোটে রাস্তায় নেমে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।

এর আগে গুজরাতে লাঠি পেটা করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের।দিন কয়েক আগে বাড়ি ফেরার দাবি জানিয়ে গুজরাতের কচ্ছের জাতীয় সড়ক অবরোধ করেন পরিযায়ী শ্রমিকরা। প্রসঙ্গত, লকডাউন শুরু হওয়ার পর থেকেই মাইলের পর মাইল হাঁটছে ন শ্রমিকরা। কখনও শরীরের ক্লান্তিতে, কখনও আবার ট্রেনের বা ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন পরিযায়ী শ্রমিকরা। কেন্দ্র ট্রেনের ব্যবস্থা করলেও তা যে পর্যাপ্ত নয় সেটা বারবার প্রমাণ হয়েছে।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...