Monday, April 6, 2026

শেষবার দেখা হল না ছেলেকে, শোকে বিহ্বল রামপুকার

Date:

Share post:

লকডাউন শুরু হওয়ার পর থেকেই দুর্দশা বেড়েছে পরিযায়ী শ্রমিকদের। মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরেছেন তাঁরা। কেউ আবার গন্তব্যে পৌঁছানোর আগেই পৃথিবী ছেড়েছেন। আবারও এক পরিযায়ী শ্রমিকের দুর্দশার ছবি সামনে এলো।

মৃত্যুশয্যায় ছেলে। তাকে শেষবার দেখার জন্য দিল্লি থেকে হাঁটতে শুরু করেছিলেন রামপুকার পণ্ডিত। কিন্তু পথেই খবর পেলেন ছেলে আর নেই। কান্নায় ভেঙে পড়েন রামপুকার। বিলাপের মতো বলে চলেন, “আমাদের মতো পরিযায়ী শ্রমিকদের কোনও জীবন নেই। সাইকেলের চাকার মতো জীবন। ঘুরছি তো ঘুরছি।”

দিল্লিতে একটি সিনেমা হল নির্মাণের কাজ করতেন রামপুকার। ১১ মে তাঁকে দিল্লির নিজামুদ্দিন ব্রিজের কাছে দেখতে পান সংবাদ সংস্থার চিত্রগ্রাহক। সেই ছবিতে দেখা যায় কানে ফোন ধরে কাঁদছেন তিনি। পরে সাংবাদিকদের জানান, ১২০০ কিলোমিটার দূরে তাঁর বাড়ি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ছেলে। শেষবারের মতো ছেলেকে দেখতে বাড়ি ফিরতে চাইলেও অনুমতি দেয়নি পুলিশ। তাঁর অভিযোগ, উপরন্তু পুলিশ বলেছেন, “তুমি গেলে কি ছেলে সুস্থ হবে?” এরপর এক সাংবাদিক রামপুকার পণ্ডিতকে টাকা দিয়ে বাড়ি ফেরার বিশেষ ট্রেনের টিকিট কেটে দেন। কিন্তু পথেই খবর পান ছেলে রামপ্রবেশের মৃত্যু হয়েছে। শেষকৃত্যে যেতে পারেননি। ঠাঁই হয়েছে বেগুসরাইয়ের কোয়ারেন্টাইনে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...