Saturday, April 4, 2026

কোভিড ১৯ উপসর্গ নিয়ে বন্দির মৃত্যু! উদ্বেগে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ

Date:

Share post:

প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে কোভিড ১৯ উপসর্গ নিয়ে মৃত্যু হল প্রেসিডেন্সি সংশোধনাগারে এক বন্দির। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড ওয়ার্ডে চিকিৎসা চলছিল তাঁর। করোনা পরীক্ষার রিপোর্ট এখনও মেলেনি। তবে সংশোধনাগারের মতো জায়গায় সংক্রামণ ছড়ানোর আশঙ্কায় রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্বেগ বেড়েছে। কারণ, বন্দির পক্ষে বাইরে ঘোরাঘুরির সম্ভাবনা নেই। সেই কারণে ওই রোগীর রিপোর্ট যদি পজিটিভ হয়, তাহলে প্রেসিডেন্সি সংশোধনাগারের অন্দরেই করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা। তবে, এ বিষয়ে সংশোধনাগার কর্তৃপক্ষ বা রাজ্যের তরফে কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারের হাসপাতালে ভর্তি ছিলেন ওই বন্দি। সেখানেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে কোভিড 19 সংক্রমণের উপসর্গ দেখা যায়। রবিবার, সকালে ওই বন্দিকে করোনা সারি হাসপাতাল কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই পরীক্ষা করে তাঁকে আইশোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টও দিতে হয়। সোমবার তাঁর মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা পাঠানো হয়েছে। কিন্তু এখনও পরীক্ষার রিপোর্ট মেলেনি। নিয়ম মেনে দেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...