Wednesday, April 1, 2026

এবার রেকর্ড শুরু ভারতের, দেশে একদিনে করোনায় আক্রান্ত ৫,৬১১!

Date:

Share post:

একদিকে সুপার সাইক্লোন আমফান তাণ্ডব। অন্যদিকে ক্রমাগত বাড়তে থাকা করোনা গ্রাস। সব মিলিয়ে দিশাহীন দেশ। এরই মাঝে এলো সবচেয়ে খারাপ খবর। একদিনে আক্রান্তের নিরিখে ফের রেকর্ড গড়ল ভারতে।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৫ হাজার ৬১১ জন করোনায় আক্রান্ত হলেন। যা একদিনে ভারতে সর্বাধিক। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪০ জনের। দেশে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৭৫০ মানুষ। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৪২ হাজার ২৯৭ জন রোগী। সব মিলিয়ে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ১৪৯ জন। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমন খবরই পাওয়া গিয়েছে।

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...