Friday, June 12, 2026

আমফানের তাণ্ডবে রাজ্যে 10 থেকে 12 জনের মৃত্যুর আশঙ্কা: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে আমফানের তাণ্ডবে 10 থেকে 12 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর থেকেই নবান্ন থেকে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির উপর নজর রেখেছেন তিনি। সেখান থেকেই রাতে মমতা জানান, ঘূর্ণিঝড়ের দাপটে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, নবান্নে যে প্রাথমিক রিপোর্ট পৌঁছেছে তাতে জানা গিয়েছে, বহু গাছ পড়ে পড়েছে। রাস্তা, বাড়ি, সেতু-সহ বহু কাঠামো ধ্বংস হয়েছে। অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে চূড়ান্ত রিপোর্ট পেতে তিন-চার দিন সময় লাগবে। তবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। সাধ্যমতো দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা।

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...