Tuesday, February 24, 2026

করোনায় আক্রান্ত বর্ষীয়ান বলিউড অভিনেতা কিরণ কুমার

Date:

Share post:

আবারো করোনা ভাইরাস হানা দিলো বলিউডে। কণিকা কাপুর, পূরব কোহলি ও মোরানি পরিবারের পর এবার এই মহামারিতে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার। তিনি নিজেই কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিনেতা নিজেই করোনা আক্রান্ত হাওয়ার বিষয়টি সবাইকে জানিয়েছেন। গত ১৪ মে তার করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে তার শরীরে কোনও উপসর্গ নেই। তখন থেকেই নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।
কিরণ কুমার বলেন, জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টজনিত কোনরকম সমস্যা বা করোনার অন্য কোনও উপসর্গ আমার নেই। আমি সুস্থ আছি, ১০ দিন ধরে নিজ বাড়িতে পরিবারের সবার থেকে আলাদা রয়েছি। সবকিছু নিজেই করছি।
৭৪ বছর বয়সী এই অভিনেতা আরো জানান, গত ১৪ মে অন্যকিছু মেডিক্যাল পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান। তখন একসঙ্গে তিনি করোনারও পরীক্ষা করান। পরে সে ফল পজিটিভ আসে। দুই-তিনদিনে মধ্যে তার পুনরায় করোনার পরীক্ষা করানো হবে।বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি। ‘মুঝসে দোস্তি করোগে’, ‘জুলি’র মতো অসংখ্য বলিউড সিনেমায় অভিনয় করেছেন কিরণ কুমার। এছাড়া ‘মিলি’, ‘গৃহস্তি’, ‘জিন্দেগি’র মতো ধারাবাহিকে দেখা গেছে তাকে।জনপ্রিয় অভিনেতা জীবনের ছেলে কিরণ কুমার। ‘ব্রাদার্স’, ‘ববি জাসুস’, ‘কথাসাগর’, ‘এলওসি কার্গিল’, ‘ধড়কন’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...