Tuesday, March 24, 2026

বেলুড়ের পর টালিগঞ্জে দমকল কর্মীর মর্মান্তিক মৃত্যু

Date:

Share post:

বেলুড়ের পর টালিগঞ্জ। ফের দমকল কর্মীর মৃত্যু। নির্মমভাবে মৃত্যু হল এক দমকল কর্মীর। ঘটনাস্থল টালিগঞ্জ ফায়ার স্টেশন। দমকলের গাড়ি বের করতে গিয়ে বিপত্তি। গাড়ি পিছন দিক দিয়ে বের করা হচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোহার খুঁটিতে ধাক্কা মারেন। খুঁটির কাছকাছি দাঁড়িয়ে ছিলেন দমকল কর্মী দেবনারায়য়াণ পাল। বছর ৩১-এর এই যুবকের মাথায় এসে পড়ে লোহার খুঁটি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মৃত– দেবনারায়ণ পাল

জানা গিয়েছে, স্টেশন অফিসার কৃষ্ণেন্দু কুন্তল দমকলের গাড়ি চালানো শিখছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মারেন তিনি। সেটি ভেঙে পড়ে দেবনারায়ণের উপর। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই দমকল কর্মীর। অভিযুক্ত স্টেশন অফিসারকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হতে পারে বলে জানা যাচ্ছে।

গাড়ি চালাচ্ছিলেন অফিসার কৃষ্ণেন্দু কুন্দন

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...