Friday, June 19, 2026

৩০ কোটি টাকা ও ফ্ল্যাট দাবি করলেন নওয়াজের স্ত্রী

Date:

Share post:

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে স্ত্রী আলিয়া সিদ্দিকি’র বিচ্ছেদের খবর এখন শিরোনামে। নওয়াজের বিরুদ্ধে বিবাহ বর্হিভূত সম্পর্ক, পরিবারের বিরুদ্ধে পারিবারিক বিদ্বেষসহ একাধিক অভিযোগ করে বিচ্ছেদের মামলা দায়ের করেন আলিয়া সিদ্দিকি। এবার বিচ্ছেদবাবদ নওয়াজের কাছে আলিয়া দাবি করেছেন ৩০কোটি টাকা এবং ফ্ল্যাট ।

এর মধ্যে ১০ কোটি তাঁর নিজের জন্য। বাকি ২০ কোটি তাঁর দুই সন্তানের ভবিষ্যতের জন্য। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বাইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে-র একটি ফ্ল্যাটও দাবি করেছেন আলিয়া।
নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে একাধিক নারীর বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন তিনি আলিয়া। পাশাপাশি নওয়াজ তাঁর গয়ে হাত না তুললেও, যে ধরনের চিতকার চেঁচামেচি করে অশান্তি করতেন, তা অসহ্য হয়ে যায় বলেন তিনি। অভিনেতার মা, বড় ভাইয়ের অভিযোগ করেন আলিয়া।
এসবের পাশাপাশি নওয়াজের কোনও বান্ধবী এলে, আলিয়া বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তাঁর সামনে দিয়েও নওয়াজের বান্ধবীরা তাঁর ঘর ঢুকতেন বলেও অভিযোগ করেন আলিয়া। দীর্ঘদিন এমন চলতে থাকার পর নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেন তাঁর দ্বিতীয় স্ত্রী আলিয়া সিদ্দিকি।

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...