Monday, June 15, 2026

৪ সদস্যকে ফেরাতে ১০ লক্ষ ব্যয়ে এয়ারবাস ভাড়া পরিবারের!

Date:

Share post:

লকডাউন শুরু হওয়ার পর দুর্দশা বেড়েছে পরিযায়ী শ্রমিকদের। বাড়ি ফেরার জন্য মাইলের পর মাইল হাঁটছেন তাঁরা। কারোর আবার পৌঁছানোর আগে পথেই যাত্রা শেষ হচ্ছে। এমনকী কেন্দ্র শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয় বলেও অভিযোগ উঠেছে। দেশের নিম্নবিত্তদের যেখানে এই হাল সেখানেই অন্য এক ছবি সামনে এলো।

এহেন অবস্থায় ভোপাল থেকে দিল্লি ফেরার জন্য এয়ার বাস ভাড়া করা হলো। যার জন্য খরচ হলো প্রায় ১০ লক্ষ টাকা।

দেশের নিম্নবিত্তদের অবস্থা শোচনীয় হলেও, উচ্চবিত্তদের আর্থিক অনটন নেই। সোমবার সকালে ভোপালের রাজা ভোজ বিমানবন্দর থেকে সকাল সাড়ে এগারোটায় রওনা দেয় ইন্ডিয়ার এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২০। সেই বিমানে ছিলেন এক পরিবারের চার সদস্য। এক মহিলা, তাঁর দুই সন্তান এবং বাচ্চাদের দেখভাল করার দায়িত্বে থাকা এক মহিলা। ১৮০ আসনের বিমানে বিমানকর্মীরা ছাড়া ছিলেন মাত্র ৪ জন ছিলেন। জানা গিয়েছে, করোনা সংক্রমণের ভয়ে অন্য যাত্রীদের সঙ্গে সফর না করার জন্যই এয়ারবাস ভাড়া করা হয়।

Related articles

ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির

ফ্রান্সে (France) গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও একাধিক কর্মসূচি শেষ করে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় (Slovakia) পৌঁছালেন...

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...