Sunday, June 14, 2026

রথযাত্রা স্থগিত: মাহেশের পুজো সম্প্রচার করতে সংবাদমাধ্যমকে আবেদন মন্দির কর্তৃপক্ষের

Date:

Share post:

সামাজিকদূরত্ব বিধি মেনে এবার বন্ধ মাহেশের রথযাত্রা। তবে আচার পালন হবে মন্দির চত্বরে। আর সেই সব কিছু সম্প্রচার করার জন্য সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছে শ্রীরামপুরের মাহেশের মন্দির কর্তৃপক্ষ। আগেই সিদ্ধান্ত নিয়েছিল পুরী। এবার সেই পথে হেঁটে এবারের মত ধুমধাম করে রথযাত্রার স্থগিত হুগলির মাহেশে। মাহেশের রথযাত্রা এবার ৬২৪ বছরে পড়ছে। আগামী মাসের ৫ তারিখে জগন্নাথ দেবের স্নান যাত্রা রয়েছে। এরপরই ২৩ জুন রথযাত্রা। এ বছরে করোনার আবহে মাহেশের রথযাত্রা কীভাবে হবে তা নিয়ে হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর, শ্রীরামপুরে স্থানীয় প্রশাসন, মন্দিরের কমিটি ও সেবাইত এর নিয়ে বৈঠক করেন।

এই বৈঠকেই সিদ্ধান্ত হয়,

• স্নান যাত্রা বাইরের বেদিতে নয়, মন্দিরের ভিতরেই করা হবে

• ২৩ তারিখের রথযাত্রায় জগন্নাথদেবকে মন্দিরের বাইরে বের করা হবে না

• রথের দিন সকাল থেকে মন্দিরে যে নিয়মে পুজো হয় সেটা হবে

• এরপরে জগন্নাথদেবের রথে ওঠার কথা থাকলেও বড় রথে তিনি এবারের মত আর উঠবেন না

• নারায়ণ-শিলাকেই মন্দির চত্বরের মধ্যে একটি ছোট রথে করে ঘোরানো হবে

• এ সবই হবে গুটিকয়েক সেবাইত ভক্তের উপস্থিতিতে

অর্থাৎ বিপুল পরিমাণে জনসমাগম থেকে বিরত থাকবে এবারের মাহেশের রথযাত্রা।সকাল থেকে ভক্তরা যাতে বিভিন্ন উপাচার যাতে দেখতে পান তার জন্য বিভিন্ন স্যোশাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে আবেদন করেছে মন্দির কমিটি।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...