Wednesday, April 1, 2026

কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, উত্তেজনা বহরমপুরে

Date:

Share post:

কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বহরমপুর গোরাবাজারে। রবিবার সকাল থেকে কোয়ারেন্টাইন সেন্টারের একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই পোস্টে স্থানীয়রা জানতে পেরে ওই এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করতে না দেওয়ার জন্য অবরোধ করেন বলে অভিযোগ। বাঁশ দিয়ে এলাকা ঘিরে দেন। স্থানীয়দের অভিযোগ, ঘন জনবসতি পূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করতে চাইছে প্রশাসন। এরপর সন্ধেয় পুলিশ অবরোধ তুলতে গেলে স্থানীয়রা বাধা দেন। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...

অধিনায়ককে ছাড়াই মহড়া সানরাইজার্সের, ইডেনে পিচ দেখে অবাক ভিত্তরি

ইডেনে (Eden) প্রথম জয়ের সন্ধানে নামছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ম্যাচের আগের দিন অপসানাল অনুশীলন ছিল কমলা বাহিনীর। ঈশান কিষান(Ishan...

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি...

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...