Sunday, June 14, 2026

ইলেকট্রনিক বাজারে চিনকে সরিয়ে দখল নিতে মরিয়া ভারত

Date:

Share post:

ভারতের বাজারে চিনা খেলনা আর আলোর ব্যাপক চাহিদা। সঙ্গে আছে বিভিন্ন কোম্পানির স্মার্টফোন । কিন্তু করোনা ছড়াচ্ছে সেই চিন থেকেই। তাই ভারতে চিনা সামগ্রীর আমদানি বন্ধ। রাজ্যেও চিনা জিনিসের বাজারে ধস। ব্যবসায়ীদের মাথায় হাত।
চিনে তৈরি হওয়া খেলনা কিংবা চিনা আলোর ঝিকিমিকি। ভারতের বাজার জুড়ে চিনের জিনিসের দাপট। নানা কৌশলেও সেই বাজার ধরতে পারেনি বিভিন্ন দেশের নানা সংস্থা। কিন্তু করোনার দাপটে সেই বাজারেই ধাক্কা। চিনের জিনিস ভারতে আসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
এই পরিস্থিতিতে আত্মনির্ভর হতে চাইছে ভারত। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দক্ষিণ কোরিয়ার স্যামসাং, তাইওয়ানের ফক্সকন ও উইশট্রন কোম্পানিগুলিকে দেশে নিয়ে আসা।
অনির্দিষ্ট কালের চিনের জিনিস আমদানি বন্ধ হওয়ায় কিছুদিনের মধ্যেই স্টক ফুরিয়ে গিয়ে বেড়েছে দাম।
কেন্দ্রের দাবি, দেশেই উৎপাদন হবে মোবাইল থেকে অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রিকাল সরঞ্জাম। যাতে চিন থেকে আমদানির হার কমে উল্লেখযোগ্য ভাবে। এজন্য বিনিয়োগের রাস্তা খুলে দিতে চাইছে কেন্দ্র। মোদি সরকার চাইছে বিদেশী বিনিয়োগ এনে দেশের মাটিতে কর্মসংস্থানের রাস্তা তৈরি করার।বিভিন্ন বিদেশী প্রস্তুতকারক সংস্থাকে এজন্য আহ্বান জানানো হয়েছে।
যাতে চিন নয়, ভারতের মাটিতে তৈরি হতে পারে বিভিন্ন ইলেকট্রিকাল দ্রব্য, যা দেশকে আত্মনির্ভর করবে।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...