Saturday, April 4, 2026

চিন থেকে সরে জার্মান জুতো কোম্পানি ভারতে, প্রচুর কর্মসংস্থান

Date:

Share post:

করোনার কারণে চিন থেকে ক্রমেই নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে একাধিক দেশ। আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে ভারত। চলে যাওয়া কোম্পানিগুলিকে দেশে আসছে। ইতিমধ্যেই চিনের দ্রব্যের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন দেশের মানুষজন। পাশপাশি কেন্দ্রের সরকার জোর দিয়েছে দেশীয় জিনিস ব্যবহারের ক্ষেত্রেও। তবে এবারে আগ্রাতে খুলছে জার্মানি জনপ্রিয় এক জুতো কোম্পানি।
এমনই ইঙ্গিত মিলেছে ওই সংস্থার তরফ থেকে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা তাদের উৎপাদন ক্ষেত্র ভারতের আগ্রাতে নিয়ে যেতে ইচ্ছুক। যার ফলে আগ্রাতে প্রায় ১০ হাজারের কাছাকাছি মানুষের কর্মসংস্থান হবে। জার্মানি জুতো সংস্থা ‘ভন ওল্লেক্স’ দ্রুত সেই কারণে ভারতের মাটিতে পা রাখতে চলেছে বলে মনে করা হচ্ছে।
যার ফলে এই জটিল সময়ে অনেক মানুষের কর্ম সংস্থান হবে। এমএসএমই মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং এবং অন্যান্য শীর্ষ স্থানীয় নেতারা বৈঠক করে জানিয়েছেন তারা ওই সংস্থাকে প্রয়োজনীয় জমি সহ অন্যা সুবিধা দিতে ইচ্ছুক যদি তারা আগ্রাতে নিজেদের উৎপাদন কেন্দ্র নিয়ে আসেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...