Saturday, June 20, 2026

ম্যানিকুইনের মুখে মাস্ক!

Date:

Share post:

এ এক অভিনব দৃশ্য। করোনার জেরে এবার ম্যানিকুইনের মুখে উঠল মাস্ক। শিলিগুড়ির বিধান মার্কেটে একটি কাপড়ের দোকানে বাইরে থাকা ম্যানিকিন ও ম্যানকুইন-এর মুখে মাস্ক দেখে হতবাক ক্রেতা থেকে অন্যান্য দোকানিরাও। ব্যবসায়ী তরুণ হংসওয়ানি জানালেন, “করোনার জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে সরকার।আমরাও তা মেনে চলছি। আর এই মাস্ক লাগানোর কারণ মানুষকে বার্তা দেওয়া। ক্রেতারা যদি মাস্ক পড়ে না আসেন তাহলে তাঁরা এদের দেখে মাস্ক পড়ে নেবেন”। সত্যিই তো, তাদের দেখেই তো ফ্যাশন করেন অনেকে। কাঙ্ক্ষিত পোশাকটা পরলে কেমন লাগবে সেটা দেখা যায় দোকানের বাইরে থাকা এইসব মানুষ-সমান অবয়ব দেখেই। সুতরাং, তাদের মুখে যদি মাস্ক থাকে তাহলে সেই সচেতনতার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া প্রত্যাশিত। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...