Friday, April 3, 2026

কঠিন পরিস্থিতির মধ্যেই ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ালো কেন্দ্র

Date:

Share post:

দীর্ঘ লকডাউনের মধ্যে দেশজুড়ে গাড়ির চাকা ঘোরেনি। অর্থাৎ, সেই অর্থে জোগানের তুলনায় পেট্রোল-ডিজেলের চাহিদা প্রায় ছিল না বললেই চলে। এই সময়কালের মধ্যে অর্থনীতির স্বাভাবিক সূত্রে জ্বালানির দাম বিশ্বের অনেক দেশেই তলানিতে ঠেকে ছিল। ব্যতিক্রমী ছিল ভারত। ওই সময়ে চাহিদা না থাকলেও এক পয়সা কমেনি জ্বালানির দাম। অবশ্য তা বাড়েওনি।

এদিকে লকডাউন লকডাউন শিথিল হওয়ার পর ফের কিন্তু বেড়ে গেলো জ্বালানির দাম। দীর্ঘ লকডাউনের জেরে গত ৮২ দিন থেমে থাকার পর বাড়ল জ্বালানি তেলের দাম। আজ, রবিবার লিটার প্রতি ৬০ পয়সা করে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

প্রসঙ্গত, শেষবার পেট্রোল-ডিজেলের দাম পুননির্ধারণ করা হয়েছিল ১৬ মার্চ। তবে বিভিন্ন রাজ্য ভ্যাট ও সেস বাড়িয়েছিল। কিন্তু লকডাউন খোলার পর থেকেই ফের বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। এখন ব্যারেল প্রতি তা ৪০ ডলার ছাড়িয়ে গিয়েছে। এর জেরেই পেট্রোল ও ডিজেলের দাম ৬০ পয়সা প্রতি লিটারে বাড়াল কেন্দ্র। আজ, রাত ১২টার পর থেকে দেশজুড়ে যা কার্যকরী হবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...