Wednesday, April 15, 2026

এ কিসের সঙ্কেত! চিনের ভিডিও প্রকাশ হতেই চাঞ্চল্য

Date:

Share post:

ধেয়ে আসছে একের পর এক ট্যাংক, সাঁজোয়া গাড়ি! চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে চিন। শনিবারই দুই দেশের লেফট্যানেন্ট জেনারেলের মধ্যে বৈঠক হয়েছে। আর তার ঠিক পরের দিনই সেনা মহড়ার ভিডিও প্রকাশ করেছে চিন। তবে কি ভারত-চিন সংঘাতে নতুন করে উস্কানি দিতেই এমন ভিডিও? এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

প্রসঙ্গত, লাদাখে এক মাসেরও বেশী সময় ধরে মুখোমুখি রয়েছে ভারত ও চিনের সেনাবাহিনী। প্রায় শতাধিক সৈন্য নিয়ে অপেক্ষা করছে দুই দেশ। চিন এক চুলও সরতেরাজি নয়। এই বিষয়ে একাধিক বৈঠকেও তেমন কোনও কাজ না হওয়ায় অবশেষে লেফট্যানন্টে জেনারেল স্তরের বৈঠক হয় শনিবার। আর এই বৈঠকে দুই দেশই শান্তিপূর্ণভাবে সমাধান করতে চেয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

কিন্তু এরপরই রবিবার চিনের সংবাদমাধ্যম একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে চিনের স্থলসেনা ও বায়ুসেনা যৌথ ভাবে মহড়া চালাচ্ছে । ওই সংবাদমাধ্যম লিখেছে, ‘মাত্র কয়েক ঘণ্টায় সেনাবাহিনী হুবেই প্রদেশ থেকে সোজা চলে গিয়েছে উঁচু পার্বত্য অঞ্চলে।’ অর্থাৎ, ভারত-চিন সীমান্তের দিকে গিয়েছে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। এমনকি ভারত-চিন অশান্তির মাঝেই এই মহড়া চলছে বলেও পরিস্কার উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একের পর এক সাঁজোয়া গাড়িতে যাচ্ছে সেনা। পাহাড়ি অঞ্চলে পরপর যাচ্ছে যুদ্ধের ট্যাংক।

দুই দেশের মধ্যে চিন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে মালদোর বর্ডার মিটিং পয়েন্টে হয় বৈঠক। এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। তিনি ১৪ কর্পসের কমান্ডার। অন্যদিকে টিবেট মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার ছিলেন চিনা প্রতিনিধি হিসেবে। এই প্রথম উচ্চপর্যায়ের সামরিক বৈঠক হল দুদেশের মধ্যে।

Related articles

নববর্ষের সকালেই রাজ্যপালের ‘পরিবর্তন’ বার্তা! পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...