Saturday, June 20, 2026

ফেরারকে হাতে পেতে পুলিশি নজরে প্যারোলে-মুক্ত রশিদ খান

Date:

Share post:

এই মুহুর্তে প্যারোলে সংশোধনাগারের বাইরে রয়েছেন বৌবাজার বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী, এক সময়ের সাট্টা ডন রশিদ খান। বাইরে থাকলেও কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ২৪ ঘন্টার কড়া নজরদারি চলছে তাঁর উপরে৷

১৯৯৩ সালের ১৬ মার্চ লালবাজারের কাছে বৌবাজার এলাকায় ঘটে যাওয়া এক ভয়াবহ বিস্ফোরণে ৬৯ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন রশিদ খান। তাঁকে গ্রেফতার ও টাডা আইনে বিচারের পর ২০০১ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় রশিদ সহ মোট ৬ জনের।

করোনা সংক্রমণ শুরুর পর ন্যূনতম ১০ বছর সাজা খাটা বন্দিদের প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্তেই ২৬ বছর পর গত ১৭ এপ্রিল ৩ মাসের প্যারোলে মুক্তি পেয়েছে রশিদ। রশিদ এখন কোথায় রয়েছে, নিরাপত্তার স্বার্থে তা গোপন রাখা হয়েছে৷

কিন্তু বৃদ্ধ রশিদ খানের উপর আজও এত কড়া নজরদারি কেন ? নতুন কোনও নাশকতার ঘটনায় যুক্ত এই রশিদ?

না, তা নয়৷ অন্য এক বিশেষ কারণে গোয়েন্দারা ফাঁদ পেতেছে রশিদকে ঘিরে৷ জানা গিয়েছে, বৌবাজার বিস্ফোরণ কাণ্ডের ২৭ বছর কেটে গেলেও খোঁজ মেলেনি গুরুত্বপূর্ণ ২ অভিযুক্ত পারভেজ এবং ইমতিয়াজের৷ এক সময়ে রশিদের এই দুই ঘনিষ্ঠ সহযোগী যদি ফের কোনওভাবে রশিদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে তাদের পাকড়াও করা যাবে৷ এ কারনেই চলছে ২৪ ঘন্টার নজরদারি ৷ গোয়েন্দা সূত্রের খবর, বৌবাজার বিস্ফোরণের যে ২ অভিযুক্ত এখনও ফেরার, তাদের মধ্যে একজন রশিদের নিকটাত্মীয়।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...