Sunday, June 14, 2026

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পজিটিভ ১০,৯৫৬, এখনও পর্যন্ত সর্বাধিক

Date:

Share post:

বিশেষজ্ঞদের আশঙ্কা সত‍্যি প্রমাণ করে ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা দশ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে,

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৯৫৬ জন। ফলে ১২ জুন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,৯৭,৫৩৫। কোভিড-১৯ সংক্রমণে এ পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ৮৪৯৮ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৪৭,১৯৫ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৪১,৮৪২। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। সুস্থ হয়েছেন ৬১৬৬ জন। ভারতে এখন সুস্থতার হার প্রায় ৫০ শতাংশ।

বিশ্বের কোভিড পরিসংখ্যানেও ইতিমধ্যেই ব্রিটেনকে ছাপিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। অন্যান্য দেশে তুলনায় মৃতের সংখ্যা অবশ্য ভারতে অনেকটাই কম। দেশের মৃত্যুহারও অন্যান্য দেশের তুলনায় কম। তবে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরেই রয়েছে ভারত।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...