Tuesday, February 24, 2026

গড়িয়া শ্মশানের মরদেহবিতর্ক নিয়ে দু’চার কথা

Date:

Share post:

১) গড়িয়া শ্মশানের মরদেহ নিয়ে বিতর্ক চলছে। কিছু দেহ নিয়ে যে গাড়িটি গিয়েছিল, বিক্ষোভের মুখে ফিরে যেতে হয়েছে।

২) এই দেহগুলি করোনা আক্রান্তদের, তেমন কোনো নিশ্চয়তা নেই।

৩) আবার করোনা আক্রান্ত হলেই প্রয়োজনে শ্মশানে দাহ করা যাবে না, এমন বক্তব্য অযৌক্তিক।

৪) অনেক সময় দাবিহীন বেওয়ারিস লাশ দাহ করা হয়। সেটা ঠিক। আবার দাবিহীন লাশের সংখ্যা বেড়ে গেলে, সেটা প্রশ্নসাপেক্ষ।

৫) এমন হতে পারে ধাপার চুল্লি বিকল থাকার কারণে গড়িয়ায় যেতে হয়েছে; এতে কোনো অস্বাভাবিকতা নেই।

৬) প্রশাসনের কোনো মুখপাত্র স্পষ্ট করে কারণ ও বিষয়টি বলে দিলেই বিভ্রান্তি কেটে যেত।

৭) আসল সমস্যা করোনা নয়, দৃশ্যদূষণ ও পরিবেশদূষণ। যে অবস্থায় দেহগুলিকে রাখা ছিল এবং আঁকশি দিয়ে টেনে তোলা হচ্ছিল, তাতেই প্রতিক্রিয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীরা সময় ও পদ্ধতিতে ভুল করেছেন।

8) এই দেহগুলি করোনা আক্রান্তদেরই, একথা বলে রাজনীতি করার কোনো কারণ নেই। আবার কোন কারণে কয়েকটি দেহকে নিয়ে যাওয়া হল গড়িয়ায়, সেটা বলে দেওয়াটাও জরুরি।

এখন এই করোনা আতঙ্কের মধ্যে এই ঘটনা ঘটেছে বলেই বিতর্ক হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা দেহের হাল ও দেহ টানার ভঙ্গি অমানবিক।
পুর-কর্তৃপক্ষ বিষয়টি ব্যাখ্যা করে দিলে আমজনতার মনে কোনো প্রশ্ন থাকে না।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...